দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই নজরকাড়া সাফল্য অর্জন করেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে তারা হয়ে উঠেছে একক বৃহত্তম দল। এই ফলাফলের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সব কিছু ঠিকভাবে এগোলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসতে পারেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো আরও ১০ জন বিধায়কের সমর্থন দরকার টিভিকের।
এই পরিস্থিতিতে মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করছেন বিজয়। টিভিকে সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। তার আগে মঙ্গলবার সকালে দলের সদ্যনির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করবেন বিজয়।
টিভিকের আরও একটি সূত্র বলছে, ছোট দলগুলির সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ রাখা শুরু হয়েছে। ওই সূত্রের দাবি, টিভিকে-কে সমর্থন করার প্রস্তাব দিয়েছে কংগ্রেস এবং পিএমকে। এদের মধ্যে কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন আর পিএমকে পেয়েছে চারটি আসন।
বাম দলগুলো টিভিকে-কে সমর্থন দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ভিসিকে কিংবা ডিএমডিকে-র মতো ছোট দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছে।
তামিলনাড়ুতে ক্ষমতা হারালেও ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডিএমকে-র নেতৃত্বাধীন জোট। জয়ললিতার দল এডিএমকে এবং বিজেপির জোট পেয়েছে ৫৩টি আসছে। একটি সূত্র বলছে, এডিএমকে-ও জোটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল। কিন্তু তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়ছে। এদিকে, বিজেপিকে ‘নীতিগত শত্রু’ বলে দাবি করেছেন বিজয়। এই পরিস্থিতিতে বিজয় কার হাত ধরবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
কেএম/কে